ইসরাইলি হামলায় এক ইরানি জেনারেল নিহত হয়েছে। সিরিয়ায় ওই ইসরাইলি হামলায় লেবাননের হেজবুল্লাহ গ্রুপের ছয় সদস্যও নিহত হয়েছে। ইরান তাদের দুর্ধর্ষ রেভ্যুলশুনানি গার্ডের ওই জেনারেলের নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে।
গার্ডের ওয়েবসাইটে সোমবার বলা হয়, ইহুদি হামলায় কয়েকজন যোদ্ধা এবং জেনারেল মোহাম্মদ আলী আল্লাদাদি নিহত হয়েছেন। এতে বলা হয়, এই সাহসী জেনারেল ও হেজবুল্লাহর কয়েকজন সদস্য শহিদ হয়েছেন।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অন্যতম মিত্র হচ্ছে ইরান। এই সরকারকে রক্ষার জন্য চেষ্টা চালাচ্ছে ইরান।
রোববার গোলান মালভূমির কাছে সিরিয়া নিয়ন্ত্রিত কানেত্রায় ওই হামলা হয়। সূত্র: আল জাজিরা





