ভারতের পর এবার ব্রিটেনেও পরীক্ষার মুখে ম্যাগি। ব্রিটেনের খাদ্য নিরাপত্তা নিয়ামক সংস্থা জানিয়েছে, ম্যাগির কয়েকটি প্যাকেট নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ভারতে ম্যাগি ঘিরে বিতর্কের জেরেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটি আরো জানায়, ব্রিটেনে এখনই ম্যাগিকে ঘিরে উদ্বেগের কোন কারণ নেই। এটি শুধুমাত্র সতর্কতামূলক ব্যবস্থা।

অন্যদিকে, ভারত থেকে আমদানি করা ম্যাগি নুডলসের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সিঙ্গাপুর সরকার। সিঙ্গাপুরেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ম্যাগির প্যাকেট নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ভারত থেকে আমদানি করা পণ্যগুলি বিক্রি করতেও নিষেধ করেছে সিঙ্গাপুর সরকার।

সিসা-বিতর্কের জেরে ভারতের বাজার থেকে ইতিমধ্যেই ম্যাগি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুইস সংস্থাটি। সূত্র: এনডিটিভি।

কেএইচ