মিশরে একটি সিকিউরিটি পোষ্টে জঙ্গিদের অতর্কিত হামলায় এ পর্যন্ত প্রায় ৬ মিশরীয় সেনা নিহত হয়েছে।
পাশাপাশি সেনাদের পাল্টা আক্রমণে ২৪ জন হামলাকারীও নিহত হয়েছে বলে হসপিতাল ও সিকিউরিটি সূত্রে জানানো হয়।
সূ্ত্রে ঘটনা সম্পর্কে বলা হয়, রোববার ভারী অস্ত্রসহ প্রায় অর্ধশতাধিক জঙ্গি মিশরের সিনাই উপত্যকার শেখ জিহাদ শহরে একটি সিকিউরিটি পোস্টের কাছাকাছি সেনাদের লক্ষ্য করে হামলা শুরু করে।
হঠাৎ হামলায় সেনাদের কিছু সৈন্য নিহত ও আহত হলে অবস্থা বেগতিক দেখে হেলিকপ্টার ডাকা হয় হামলা প্রতিহত করার জন্য। নাম প্রকাশ না করা শর্তে এপি নিউজ এজেন্সি বরাত দিয়ে এসব কথা বলেন হামলায় আহত এক সৈন্য।
সেনাবাহিনীর পক্ষ থেকে অফিসিয়ালি ২৪ জঙ্গি নিহত হওয়ার কথা জানানো হলেও কতজন সৈন্য নিহত হয়েছে সেটা সঠিকভাবে জানানো হয় নি।
সিকিউরিটি এবং মেডিকেল সূত্রে রয়টার্সকে বলা হয়, ৬ জন সৈন্য নিহত হওয়ার পাশাপাশি আহত হয় আরও ২০ জন সৈন্য। কিন্তু অন্যান্য মিড়িয়াগুলোতে সেনাদের নিহতের সংখ্যা ৭ আর আহতের সংখ্যা ৩৭ বলে দাবী করে।
উল্লেখ্য এই হামলার জন্য আইএসআইএল(ISIL) বা আইএসআইএস(ISIS) জঙ্গিগোষ্ঠিরা দায় স্বীকার করে।
জেড





