[b]ওয়াশিংটন:[/b] সিরিয়া বিষয়ক 'জেনেভা-২' সম্মেলনে ইরানকে আমন্ত্রণ জানিয়েও চাপের মুখে পরে তা প্রত্যাহার করে জাতিসংঘ। তবে এর কোনো প্রভাব দেশটির পরমাণু চুক্তি বাস্তবায়নের ওপর পড়বে না বলে জানিয়েছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যারি হার্ফ বৃহস্পতিবার এ কথা বলেছেন।
ম্যারি হার্ফ জানান, আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু চুক্তির বাস্তবায়ন তার নিজস্ব গতিতে চলবে। সিরিয়া বিষয়ক জেনেভা-২ সম্মেলন সম্পূর্ণ আলাদা একটি বিষয়।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন 'জেনেভা-২' সম্মেলনে ইরানকে আমন্ত্রণ জানান। কিন্তু এরপর আমেরিকা,ব্রিটেন ও সৌদি আরবের মতো কিছু দেশের প্রচণ্ড চাপের কারণে একদিন পর সে আমন্ত্রণ প্রত্যাহার করে নেন বান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বান কি মুনের এ পদক্ষেপকে দুঃখজনক বলে মন্তব্য করেন। একজন ইরানি কর্মকর্তা বান কি মুনকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কর্মচারি হিসেবে অভিহিত করেন।
ম্যারি হার্ফ এ ঘটনাকে ‘চরম ব্যর্থতা’ হিসেবে অভিহিত করে বলেছেন,“আমাদের কাছে বিষয়টি অত্যন্ত পরিষ্কার এবং আমার মনে হয় ইরানিদের কাছে পুরোপুরি পরিষ্কার যে,এ দু’টি (পরমাণু চুক্তি ও সিরিয়া সম্মেলন) সম্পূর্ণ আলাদা বিষয়। আমার মনে হয় আমাদের মতো ইরানও দু’টি বিষয়কে আলাদা আলাদাভাবেই দেখবে।”
ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে পাশ্চাত্যের সৃষ্ট সংকট নিরসনের লক্ষ্যে গত নভেম্বর জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান একটি চুক্তি করে। গত ২০ জানুয়ারি থেকে ওই চুক্তি বাস্তবায়ন শুরু করেছে দু’পক্ষ। কিন্তু সিরিয়া নিয়ে পাশ্চাত্যের সঙ্গে ইরানের মতবিরোধের ফলে সে চুক্তির বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে কি না,সে বিষয়টি স্পষ্ট করলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। সূত্র: আইআরআইবি
ঢাকা, ২৩ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ
আন্তর্জাতিক
জেনেভা সম্মেলন পরমাণু চুক্তিকে প্রভাবিত করবে না: আমেরিকা
ওয়াশিংটন: সিরিয়া বিষয়ক 'জেনেভা-২' সম্মেলনে ইরানকে আমন্ত্রণ জানিয়েও চাপের মুখে পরে তা প্রত্যাহার করে জাতিসংঘ। তবে এর কোনো প্রভাব দেশটির পরমাণু চুক্তি বাস্তবায়নের ওপর পড়বে না বলে জানিয়েছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যারি হার্ফ বৃহস্পতিবার এ কথা বলেছেন।





