এ বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেলেন তিন মার্কিন পদার্থবিদ। এরা হলেন রেইনার ওয়েস, ব্যারি সি ব্যারিশ ও কিপ এস থ্রোন। মহাকর্ষীয় তরঙ্গ নিয়ে গবেষণার জন্য তাদেরকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

রীতি অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে তিন বিজ্ঞানীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনারের অর্ধেক পাবেন ভাইস। বাকিটা থর্ন ও বারিশ ভাগ করে নেবেন।

পদার্থের টপোলজিক্যাল দশার গবেষণার জন্য গতবছর পদার্থে নোবেল পেয়েছিলেন ব্রিটিশ বিজ্ঞানী ডেভিড জে ফাউলেস, এফ ডানকেন হোলডেইন ও জে মাইকেল হসট্রলিজ।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এবং লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল ওয়েব অভজারভেটরির (লাইগো- ভিরগো) হয়ে করেছেন এই তিন গবেষক।

গতবছর ফেব্রুয়ারিতে লাইগো-ভিরগোর এক সংবাদ সম্মেলনে ব্ল্যাক হোলে মহাকর্ষীয় তরঙ্গ (গ্র্যাভিটেশনাল ওয়েভ) শনাক্ত করার যুগান্তকারী  ঘোষণা দেওয়া হয়।

এমএ