সৌদি আরবের মক্কার হারাম শরিফে ক্রেন দুর্ঘটনায় আহত হজযাত্রীদের হজ পালনে সরকারি সহায়তা প্রদান করা হবে বলে ঘোষণা দিয়েছেণ মক্কার গভর্নর খালেদ আল ফয়সাল।

শুক্রবার রাতে মক্কায় দুর্ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে আহতদের দেখতে গিয়ে গণমাধ্যমকর্মীদের সামনে এ ঘোষণা দেন তিনি।

খালেদ আল ফয়সাল বলেন, ‘পবিত্র হজ পালনে এসে যারা আহত হয়েছেন তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করবে সৌদি প্রশাসন।’ এ ছাড়া গাড়ি, এম্বুলেন্স, সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট সোসাইটিকেও সহায়তা প্রদানের আহ্বান জানান তিনি।

শুক্রবার স্থানিয় সময় ৫টা ৪৫মিনিটে মসজিদুল হারামে নির্মাণাধীন অংশের ক্রেন ধসে অন্তত ১০৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২৩৮ জন। এদের মাঝে ৪০ জন বাংলাদেশী রয়েছেন বলে জানিয়েছেন মক্কায় অবস্থানরত বাংলাদেশ হজ মিশন সূত্র।

এআই