নাইজেরিয়ায় শতাধিক স্কুলছাত্রীকে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম অপহরণ করেছে বলে সন্দেহ করেছে সে দেশের পুলিশ বাহিনী৷
সোমবার নাইজেরিয়ার উত্তর-পূর্বে বোর্নো রাজ্যের চিবক শহরে একটি সরকারি স্কুলে ঢুকে হামলা চালায় অস্ত্রধারী দুষ্কৃতীরা৷দিনে দুপুরে স্কুল চলাকালীন ক্যাম্পাসে ঢুকে পড়ে তারা৷ বন্দুক দেখিয়ে ছাত্রীদের অপহরণ করে পালিয়ে যায় তারা৷
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুষ্কৃতীরা ট্রাক এবং মোটর সাইকেলে চেপে এসেছিল৷পরীক্ষা চলার কারণে স্কুল ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকা স্বত্ত্বেও দুষ্কৃতীরা তাদের চোখের সামনে দিয়েই প্রায় শতাধিক ছাত্রীকে নিয়ে পালিয়ে যায়৷ এই ঘটনায় প্রশ্নের সম্মুখীন হয়েছে প্রশাসন৷
এদিনই, নাইজেরিয়ার রাজধানী শহর আবুজাতে এক শক্তিশালী বিস্ফোরণে মৃত্যু হয় প্রায় ৭৫ জনের৷ আহত হন প্রায় দেড়শ জন৷- সংবাদ সংস্থা
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
আন্তর্জাতিক
নাইজেরিয়ায় শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ
নাইজেরিয়ায় শতাধিক স্কুলছাত্রীকে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম অপহরণ করেছে বলে সন্দেহ করেছে সে দেশের পুলিশ বাহিনী৷ সোমবার নাইজেরিয়ার উত্তর-পূর্বে বোর্নো রাজ্যের চিবক শহরে একটি সরকারি





