মিশরের উত্তরাংশে সিনাই অঞ্চলে গাড়িবোমা হামলায় ৮ জন সেনা নিহত হয়েছেন।বিবিসি বলছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চালানো এই হামলার ঘটনায় তিনজন হামলাকারীও নিহত হয়েছেন। বাকি হামলাকারীরা পালিয়ে গেছেন বলে একজন মুখপাত্র জানিয়েছেন।
এ ছাড়াও হামলায় অন্ততপক্ষে আরো ১২ সেনা আহত হয়েছেন।বেশ কয়েকবছর ধরে মিশরীয় সেনাবাহিনী ওই অঞ্চলের ইসলামপন্থির বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। কিন্তু এবারের হামলার ঘটনায় এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।
প্রাথমিকভাবে গোষ্ঠীটিকে আনসার বেইত আল-মাকদিস বলা হতো। ২০১১ সাল থেকে গোষ্ঠীটি সিনাই উপদ্বীপে সক্রিয় রয়েছে। গোষ্ঠীটির ১ হাজার থেকে ১৫শ’ সক্রিয় সদস্য রয়েছে বলে ধারণা করা হয়।
জেড





