মোল্লা ওমরের মৃত্যুর পর মোল্লা আখতার মানসুরকে নতুন প্রধান নেতা হিসেবে নির্বাচিত করেছে তালেবান। সংগঠনটির পক্ষ থেকে এটা নিশ্চিত করা হয়েছে।
কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম 'আল জাজিরা' এক প্রতিবেদনে জানিয়েছে, তালেবানের একটি সূত্র মোল্লা ওমরের মৃত্যুর খবর তাদের কাছে নিশ্চিত করেছে।
বুধবার আফগানিস্তানের সরকার জানিয়েছে যে দুই বছর আগে করাচির একটি হাসপাতালে মোল্লা ওমর মারা গেছেন।
এই খবর জানার পর, তালেবান ও আফগান সরকারের মধ্যে নতুন শান্তি আলোচনা স্থগিত করা হয়।
আফগান সরকারের তথ্যের পর মোল্লা ওমরের মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়। কিন্তু আল-জাজিরাও মৃত্যুর খবর নিশ্চিত করার কথা জানিয়েছে।
জেডআই





