ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের জন্য ইলেকট্রোনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) সাভির্স চালু করেছে।

বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নিরাপত্তা সেবা বিভাগের সচিব মো: মোকাব্বির হোসেন যৌথ ভাবে আজ ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সার্ভিসের উদ্বোধন করেন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। খবর বাসস’র।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত শহিদুল ইসলাম বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে ই-পাসপোর্ট চালু হওয়ায় সারাবিশ্বে বসবাসকারি প্রবাসী বাংলাদেশীদের দুভোর্গ লাগব হবে বলে আশা করেন।

তিনি প্রবাসী বাংলাদেশীদের কাঙ্খিত সেবা প্রদানে ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগ এবং বিদেশে বাংলাদেশ মিশনের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

গত ১০ সেপ্টেম্বর নিউইয়র্ক কনস্যুলেট এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সিস্টেমের উদ্বোধন করা হয়। এরআগে বালির্ন ও এ্যাথেন্সেও উদ্বোধন করা হয়।

এমবি