যুক্তরাষ্ট্রের ওভারটাইম সম্পর্কিত ফেডারেল নীতিমালা পুনর্বিবেচনার আদেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার এই লক্ষ্যে প্রয়োজনীয় বিষয়গুলো খতিয়ে দেখার জন্য মার্কিন শ্রম মন্ত্রণালয় বরাবর এক নির্বাহী আদেশে সই করেছেন তিনি।
মার্কিন শ্রম মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, যেসব কর্মীরা সপ্তাহে ৪৫৫ ডলার আয় করেন তাদের ওভারটাইমের ক্ষেত্রে মালিক প্রতিষ্ঠানগুলো ‘টাইম অ্যান্ড অ্যা হাফ’ বেতন দিতে বাধ্য নয়। যা যুক্তরাষ্ট্রে ‘হোয়াইট কলার’ অব্যাহতি নামে পরিচিত। ‘টাইম অ্যান্ড অ্যা হাফ’ অনুসারে কর্মীরা ওভারটাইমের জন্য স্বাভাবিক বেতনের আরও অর্ধেক বেতন বেশি পান।
ওবামার ধারণা, এই নীতিমালার কারণে অপেক্ষাকৃত নিম্ন আয়ের কর্মীরা তাদের প্রাপ্য হতে বঞ্চিত হচ্ছেন।
হোয়াইট হাউসে নির্বাহী আদেশে স্বাক্ষর কালে ওবামা বলেন, দুর্ভাগ্যবশত লক্ষাধিক আমেরিকান তাদের প্রাপ্য হতে বঞ্চিত হচ্ছেন। যেহেতু আপনি বেশি কাজ করছেন, তাই বেশি পাওয়াটা আপনার অধিকার।
তবে ওবামার এই পদক্ষেপকে বাণিজ্যবিরোধী বলে উল্লেখ করেছে দেশটির ব্যবসায়ী সংগঠনগুলো। তাদের মতে, এই ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে।
ওবামা অবশ্য এর আগেও ওবামাকেয়ারসহ বেশ কয়েকটি গরিববান্ধব নীতিমালার জন্য বিরোধী রিপাবলিকানসহ ব্যবসায়িদের সমালোচনার মুখে পড়েছেন। এমনকি অনেকে তাকে সমাজতন্ত্রী বলেও আখ্যায়িত করেছিলেন। সূত্র: নিউ ইয়র্ক টাইমস
[b]ঢাকা, ১৪ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
আন্তর্জাতিক
মার্কিন ওভারটাইম নীতিমালা পুনর্বিবেচনার আদেশ দিয়েছেন ওবামা
যুক্তরাষ্ট্রের ওভারটাইম সম্পর্কিত ফেডারেল নীতিমালা পুনর্বিবেচনার আদেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার এই লক্ষ্যে প্রয়োজনীয় বিষয়গুলো খতিয়ে দেখার জন্য মার্কিন শ্রম মন্ত্রণালয় বরাবর এক নির্বাহী আদেশে সই করেছেন তিনি। মার্কিন শ্রম মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, যেসব কর্মীরা সপ্তাহে ৪৫৫ ডলার আয় করেন তাদের ওভারটাইমের ক্ষেত্রে মালিক





