সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য পাঁচ হাজার কপি কোরআন শরীফ হস্তান্তর করা হয়েছে।
বুধবার দুপুর দুইটায় ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে নিযুক্ত সৌদি অ্যাম্বেসির চার্জ দ্য অ্যাফেয়ার্স মহাসান আল-হাজমি ভারপ্রাপ্ত ধর্ম সচিব মো. আব্দুল জলিলের কাছে কোরআন শরীফ হস্তান্তর করেন।
পবিত্র কোরআন হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহিদুজ্জামান, যুগ্মসচিব জাকির আহমেদ, ডা. বোরহান উদ্দিন, সৌদি অ্যাম্বেসির ডিরেক্টর ইব্রাহিমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এফএফ





