সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শনিবার একটি বাস উল্টে অন্তত ১৫ জন এশীয় শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ হন বাংলাদেশিও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৪ জন। খবর গালফ নিউজের।
বাংলাদেশিদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন দুবাই কনস্যুলেটর প্রথম সচিব (শ্রম) একে এম মিজানুর রহমান।
বাসটি সড়কের পাশে থেমে থাকা একটি লরিকে ধাক্কা দিলে এসব শ্রমিক নিহত হন।
বাংলাদেশিদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দুবাই কন্স্যুলেটের প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমান।
নিহতরা হলেন চট্টগ্রামের সীতাকুণ্ডের বদরুল হাসান, চাঁদপুরের আলমগীর ও মাছুম ঢালী এবং সিলেটের জৈন্তাপুরের নজরুল ইসলাম।
আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম একথা জানায়। সংযুক্ত আরব আমিরাতের উত্তরের সঙ্গে রাজধানী দুবাইয়ের সংযোগ স্থাপনকারী ব্যস্ত আমিরাত সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ দুবাই’র রুয়াইয়াহ শহরতলীতে সংঘটিত দুর্ঘটনায় নিহতদের জাতীয়তা তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে বলেনি।
দুবাইয়ের ২২ লাখ বাসিন্দার বড় অংশই অভিবাসী, যাদের অনেকেই এশীয়। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ//কেএ
[/b]
আন্তর্জাতিক
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশিসহ নিহত ১৫
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শনিবার একটি বাস উল্টে অন্তত ১৫ জন এশীয় শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ হন বাংলাদেশিও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৪ জন। খবর গালফ নিউজের।





