আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে প্রায় শতাধিক শরণার্থী বা অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছে।
এই মাসের শুরুতে দুটি নৌকাডুবিতে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানায় উপকূলীয় সেচ্ছাসেবী সংস্থা স্যান ফ্রন্টিয়ার।
গত সোমবার বেঁচে যাওয়া একজনকে উদ্ধৃত করে স্বেচ্ছাসেবী সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে প্রায় ২০ জনের মতো শিশু ছিল। এর মধ্যে ১৭ মাস বয়সী যমজ শিশু ছিল যারা তাদের বাবা-মার সাথে পানিতে ডুবে যায়। সুদান, মালি, নাইজেরিয়া, ক্যামেরুন, ঘানা, লিবিয়া, আলজেরিয়া ও মিসরের মতো আফ্রিকান দেশ থেকে অভিবাসন প্রত্যাশীরা ইউরোপে পাড়ি জমানোর উদ্দেশ্যে রওনা দেন। হঠাৎ একটি নৌকার ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে এবং আরেকটিতে ভাঙন শুরু হয়। কয়েকজন ভাঙা অংশ আঁকড়ে ধরে বেঁচে যান।
আরেকজন নারীর উদ্বৃতি দিয়ে বলা হয়, যে স্যাটালাইটের মাধ্যমে কিছুক্ষণের জন্য ইউরোপীয়ান উপকূলীয় কোস্টগার্ডের সাথে নৌকাডুবির আগে যোগযোগ করতে সক্ষম হয়েছিল।
'আমি বারবার ফোনে বলছি, দয়াকরে আমাদেরকে বাঁচান। আমাদের সাথে শিশু ও অনেক মহিলা রয়েছে। আমাদের নৌকাটি ডুবে যাচ্ছে । তারা আমাদেরকে উদ্ধার করতে আসলো কিন্ত সেটি অনেক দেরি হয়ে গেছে' মহিলাটি জানান। নৌকাডুবির লোমহর্ষক বর্ণনাও দেন তিনি।
এমএসএফ জানায়, ইতালিয়ান কোস্টগার্ড সাহায্যের চেষ্টা করে। কিন্তু তারা পৌঁছানোর পূর্বেই নৌকা ডুবে যায়। ১১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, জাতিসংঘের মতে, ২০১৮ সালে এ পর্যন্ত প্রায় ২০ হাজার লিবিয়ান অভিবাসন প্রত্যাশী ইতালীতে প্রবেশ করে।
জেড





