বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রুডের সঙ্গে বৈঠক করবেন।

সোমবার রাত সাড়ে ৮ টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুর কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

এসএইচ