মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে ৩৯ বাংলাদেশিসহ শতাধিক অবৈধ অভিবাসী আটক হয়েছে। সোমবার মালয়েশিয়ার ক্লাং শহরের একটি গুদামঘর থেকে এদের আটক করা হয়।

ওই গুদামঘরে ১৫০ বিদেশি শ্রমিকের মধ্যে ১১৩ জনের কাছে বৈধ কাগজপত্র না পাওয়ার দাবি করে কর্তৃপক্ষ। এদের মধ্যে বাংলাদেশের ৩৯ জন, নেপালের ৪০ জন, পাকিস্তানের ২৭ জন, ২ জন ভারতীয় এবং ৫ জন ভিয়েতনামের নাগরিক। কর্তৃপক্ষ জানায় অবৈধ এজেন্টের মাধ্যমে এসব শ্রমিক নিয়োগ দেয়া হয়।

এ বছর ১২ হাজারের বেশি অভিযানে প্রায় দেড় লাখ বিদেশি শ্রমিকের বৈধতা যাচাই করেছে মালয়েশিয়া। এরমধ্যে প্রায় ৩৮ হাজার বিদেশি শ্রমিকই অবৈধ বলে জানিয়েছে তারা।
জেড