চীন ও রাশিয়া যৌথ সামরিক মহড়া করার সিদ্ধান্ত নিয়েছে। মে মাসের ২০ তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে পূর্ব চীন সাগরে এই মহড়া অনুষ্ঠিত হবে।
সম্প্রতি বেইজিং-এ সংবাদ সম্মেলনে চীনা নৌবাহিনীর মুখপাত্র লিয়াং ইয়াং বলেন প্রতিরক্ষা দক্ষতা, উদ্ধার অভিযান, হামলা মোকাবেলা, অনুসন্ধান এবং জিম্মিদের উদ্ধারের বিষয়ে মহড়ায় গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরো বলেন, চীন ও রাশিয়ার নৌবাহিনীর বিশেষ বাহিনীর সদস্যরা ১৪টি জাহাজ, ২টি সাবমেরিন, ৯টি জেট ও হেলিকপ্টার নিয়ে মহড়ায় অংশ নিবে। কাউকে লক্ষ্য করে নয়, বরং যৌথভাবে সামুদ্রিক হুমকি মোকাবেলা করার জন্যই মহড়া অনুষ্ঠিত হবে।
বর্তমানে চীন ও রাশিয়ার মধ্যে সুসম্পর্ক বিরাজ করছে। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন।.
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আন্তর্জাতিক
যৌথ সমরিক মহড়া দিবে চীন ও রাশিয়া
চীন ও রাশিয়া যৌথ সামরিক মহড়া করার সিদ্ধান্ত নিয়েছে। মে মাসের ২০ তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে পূর্ব চীন সাগরে এই মহড়া অনুষ্ঠিত হবে। সম্প্রতি বেইজিং-এ সংবাদ সম্মেলনে চীনা নৌবাহিনীর মুখপাত্র লিয়াং ইয়াং বলেন প্রতিরক্ষা দক্ষতা, উদ্ধার অভিযান, হামলা মোকাবেলা, অনুসন্ধান এবং জিম্মিদের উদ্ধারের বিষয়ে মহড়ায়





