ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দ্রুতহারে বাড়ছে। এবার ভারতীয় নৌ-বাহিনীকেও আক্রমণের লক্ষ্য করল প্রাণঘাতী এই ভাইরাসে।
শনিবার (১৮ এপ্রিল) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে।
মুম্বইয়ের ২১ জন নাবিকের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ছে। ইতিমধ্যেই ওই নাবিকরা কাদের সংস্পর্শে এসেছেন সে বিষয়েও চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে ও খোঁজ চালানো হচ্ছে।
বর্তমানে করোনা আক্রান্ত ওই ভারতীয় নাবিকদের মুম্বইয়ের একটি নৌ হাসপাতালে কোয়ারান্টাইন করে রাখা হয়েছে।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক শনিবার (১৯ এপ্রিল) জানিয়েছে, এই মুহূর্তে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৭৮ জনে। যার মধ্যে ৪৮০ জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে।
পরিসংখ্যান বলছে, শুধু গত ২৪ ঘণ্টাতেই দেশে নতুন করে ৯৯১ জন করোনার ফাঁদে পড়েছেন এবং ৪৩ জনের প্রাণ কেড়েছে COVID- 19।
এদিক, শুক্রবারই সরকার জানিয়েছে, দেশ ব্যাপী লকডাউনের ফলে অনেকটাই কার্যকরী ফল মিলছে, কেননা লকডাউনের আগে যেখানে প্রতি ৩ দিন অন্তর দ্বিগুণ হচ্ছিল আক্রান্তের সংখ্যা সেখানে বর্তমানে সেই বৃদ্ধির হার অনেকটাই কমে এসেছে।
এখন প্রতি ৬.২ দিন অন্তর দ্বিগুণ হচ্ছে করোনাভাইরাস সংক্রমিতের সংখ্যা। গোটা বিশ্বে দেড় লক্ষেরও বেশি মানুষের প্রাণ নিয়েছে করোনাভাইরাস।
এমবি





