পূর্ব তুর্কিস্তানের ৪৫ জন উইঘুর মুসলিমকে সাজা দিয়েছে চীনের আদালত। অবৈধভাবে সীমানা পার হওয়ার দায়ে তাদেরকে সাজা দেয়া হয়েছে বলে বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে।

এদিকে এই শাস্তির তীব্র নিন্দা জানিয়েছে সংখ্যালঘু উইঘুর মুসলিমরা।

চীনের পশ্চিমাঞ্চলীয় পাঁচটি শহরের বিভিন্ন আদালতে সন্দেহভাজন ব্যক্তিদেরকে সাজা দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা সন্ত্রাসী বাহিনী গঠন করছে ও অবৈধভাবে সীমানা পার হচ্ছে।

কয়েক জন সন্দেহভাজন ব্যক্তির নাম প্রকাশ করা হয়েছে, যাদের সম্পর্কে বলা হয়েছে যে তারা উইঘুর মুসলিম। চীনের দখলে থাকা পূর্ব-তুর্কিস্তান তাদের জন্মভূমি।

এই অঞ্চলটি প্রায়ই অস্থিরতা দেখা যায় এবং অঞ্চলটির স্বাধীনতাকামী সন্ত্রাসীদেরকে দমন করার কথা বলে পুলিশ দমন-পীড়ন চালায়।

উইঘুরদের অভিযোগ যে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। এমনকি তাদের পাসপোর্ট আবেদন বাতিল করে দেয়া হয় এবং ধর্ম ও সংস্কৃতি পালনে বাধা দেয়া হয়।

জেডআই