আফগান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার উপজাতীয় অঞ্চলে শনিবার সকালে সৈন্যদের সাথে বন্দুক যুদ্ধে ১৫ তালেবান যোদ্ধা নিহত হয়েছে। তালেবান বিরোধী ব্যাপক অভিযানের অংশ হিসেবে সেখানে এ অভিযান চালানো হয়। সামরিক বাহিনী একথা জানায়।

তারা জানায়, তিরাহ উপত্যকার মাস্তাক সাব সেক্টরে একটি সামরিক ফাঁড়ির কাছে তালেবানদের একটি গ্রুপের সন্ধান পাওয়া যায়।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘সেখানে সৈন্যরা এই গ্রুপটিকে ঘিরে ফেললে তাদের মধ্যে ব্যাপক বন্দুক যুদ্ধ শুরু হয়। এতে ১০ সন্ত্রাসি নিহত হয়। এই অভিযানে তিন সৈন্য আহত হয়।’

পাকিস্তানের পার্বত্য পশ্চিমাঞ্চলীয় সীমান্ত বরাবর অবস্থিত সাতটি স্বায়ত্ত্বশাসিত উপজাতীয় এলাকার অন্যতম হচ্ছে খাইবার এলাকা। ২০০১ সালে প্রতিবেশী দেশ আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আগ্রাসনের পর এ সীমান্ত অঞ্চল তালেবানদের একটি শক্তিশালী ঘাঁটি।

২০১৪ সালের অক্টোবরে খাইবার এলাকায় সামরিক বাহিনী তাদের সর্বশেষ অভিযান চালিয়েছিল। উত্তর ওয়াজিরিস্তান এলাকায় একই ধরণের অভিযান শুরুর চার মাস পর এ অভিযান চালানো হয়েছিল।

এমএ