যুক্তরাজ্য পুলিশ ফেডারেশন বলছে যারা মাতাল তাদের জন্য সামাজিক দূরত্ব বজায় রাখা অসম্ভব।

তিন মাস লকডাউন থাকার পর ব্রিটেনে খুলেছে নানা ধরণের বিনোদন কেন্দ্র।

সাউদ্যাম্পটনে নানা ধরণের মদ্যপ পাওয়া গেছে, যারা নগ্ন, খুশি, রাগান্বিত ছিলেন।

তবে পুলিশ অধিকাংশ মানুষকেই ধন্যবাদ জানিয়েছে দায়িত্বশীলভাবে উদযাপন করার জন্য।

বিশ্বে একদিনে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্বে গত ২৪ ঘণ্টার সর্বশেষ যে আপডেট সেখানে দেখা গেছে ২ লাখ ১২ হাজারের মতো মানুষ আক্রান্ত হয়েছে।

দ্রুতই বাড়ছে এই সংক্রমণ এবং যত দিন গড়াচ্ছে তত বাড়ছে বিশ্বব্যাপী হার।

ইংল্যান্ড তিন মাস ধরে লকডাউন কাটানোর পর খুলে দেয়া হয়েছে।

ব্রাজিলে প্রায় ৩৮ হাজার এবং দক্ষিণ আফ্রিকায় প্রায় ১০ হাজারের মতো রোগী সংক্রমিত হয়েছে। তথ্য সূত্র- বিবিসি

এমবি