কাতারের নিকট রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করার অভিযোগে মিশরের পদচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ও আলজাজিরার সাংবাদিকসহ ১১ জনের বিচারের চূড়ান্ত রায় দিয়েছে।

রায়ে গত ৭ মে ৬ আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে যে রায় দেয়া হয়েছিল, আদালত সেটি বহাল রেখেছে।

শনিবার মিশরের একটি আদালত এ রায় দেয়। বিচারে মোহাম্মদ মুরসিকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মৃত্যুদণ্ডে দণ্ডিতদের মধ্যে আলজাজিরার আরবি চ্যানেলের সাবেক পরিচালক ইব্রাহিম হেলালও রয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রের গোপন তথ্য কাতারে পাঁচারের অভিযোগ আনা হয়েছে।

কয়েকটি মানবাধিকার সংস্থা এটিকে রাজনৈতিক এবং প্রহসনের বিচার বলে অভিহিত করেছে।

প্রাথমিক রায়ের পর আদালত মিশরের গ্রান্ড মুফতি শাকি আলামের নিকট তার মতামত চাইবে। তার মতামত পাওয়ার পরেই রায় কার্যকর করা হবে। গ্রান্ড মুফতি শাকি আলাম দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা।

মিশরের আইন অনুযায়ী কোনো মৃত্যুদণ্ড কার্যকর করতে গ্রান্ড মুফতির অনুমোদন নিতে হয়। যদিও তার মতামত কার্যকর করা বাধ্যতামূলক নয় কিন্তু সাধারণত আদালত তার মতামতকে সম্মান করে থাকে। সূত্র: আলজাজিরা

এফএফ