ভারত মহাসাগরে শক্তি বৃদ্ধি করতে সচেষ্ট হয়ে উঠেছে মোদি সরকার। ভারত মহাসাগরে চীনের অব্যাহতভাবে শক্তি বৃদ্ধির কারণেই ভারতও শক্তি বৃদ্ধিতে আগ্রহী হয়ে উঠেছে। এ লক্ষ্যেই ভারত মহাসাগরের দুই দ্বীপদেশ মরিশাস ও সিচেলিসে সামরিক অবকাঠামো গড়ে তুলবে ভারত।

এ ব্যাপারে দেশ দুটির সঙ্গে চুক্তিও করেছে ভারত। মরিশাস থেকে আগালেগা ও সিচেলিস থেকে অ্যাসাম্পশান দ্বীপ দুটি পেয়েছে ভারত, যেখানে তারা সামরিক অবকাঠামো গড়ে তুলবে।

সামরিক অবকাঠামো গড়ে তোলার ব্যাপারে মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিচেলিস ও মরিশাসে সফরে যেতে চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের আলোচনা যখন চলছে তখনই মরিশাস ও সিচেলিসের সঙ্গে এই চুক্তি করলো ভারত। সম্প্রতি ভারত সফর করেন মরিশাসের প্রধানমন্ত্রী। ভারত মরিশাস ও সিচেলিসের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চান।

এ দুটি দেশে সামরিক স্থাপনা নির্মাণ করলে ভারত মহাসাগরে চীন ও ভারতের সামরিক শক্তির মধ্যে প্রতিযোগিতা শুরু হবে। এখনও পর্যন্ত ভারত মহাসাগরে চীন আধিপত্য বিস্তার করে আছে। সূত্র: ডন

এমএ