সিরিয়ার আলেপ্পোয় একটি যুদ্ধবিধ্বস্ত ভবন ধসে চার শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। প্রাণে বেঁচেছেন একটি শিশু। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ভবনটি আগে সিরীয় ও রুশ বিমান হামলা শিকার হয়। সিরিয়ায় এমন অনেক ধ্বংসাবশেষে ঝুঁকি নিয়ে বাস করছে স্থানীয়রা।

কর্তৃপক্ষ ইতোমধ্যে অবকাঠামো উন্নয়নে কাজ শুরু করছে। বার্তা সংস্থা এএফপি জানায়, সালাহদিন অঞ্চলে আরও কয়েকটি ভবনও ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।

২০১৭ সালে জাতিসংঘ প্রকাশিত স্যাটেলাইট তথ্যে বলা হয়েছিলো আলেপ্পোয় ৩৫ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে তার খুব অল্পসংখ্যকেরই পুননির্মাণ কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে এএফপি।

জেড