জাপানে বহুতল পার্কিং গ্যারেজের পাঁচতলা থেকে  একটি এসইউভি গাড়ি পড়ে তিনজন মারা গেছে।শনিবার দুপুর ১টায় টোকিওর দক্ষিণাঞ্চলীয় ইউকোসুকা শহরে এ ঘটনা বলে জানিয়েছে এএফপি।ফুটেজে দেখা যায়, গ্যারেজটির পাঁচতলার লোহার তারের বেড়াটি কাটা ছিল।যার ফলে রুপালি রঙের গাড়িটি নিচে পড়ে যায়।

গাড়িটি পড়ার শব্দ অনেক তীব্র ছিল। যা একজন প্রত্যক্ষদর্শীর কাছে বজ্রপাতের শব্দের সঙ্গে তুলনা করেছেন।

বেসরকারি নিপ্পন টিভি জানিয়েছে, নিহতের মধ্যে একজন পুরুষ (৫০) ও ৪০ বছর বয়সী নারী এবং আরেকজন ৭০ বছর বয়সী বৃদ্ধা রয়েছেন। আহতরা হচ্ছে একজন তরুণ (২০) এবং ১১ বছর বয়সী এক শিশু হয়েছে।

এ ঘটনায় স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নাজিব