চিকিৎসাবিজ্ঞানে চলতি বছরের নোবেল পুরস্কার পেয়েছেন জাপানের ইয়োশিনোরি ওহসুমি।
দেহকোষ কিভাবে বিষাক্ত করে এবং বিষ দূর করে তা নিয়ে গবেষণা করে তিনি এই পুরস্কার লাভ করেন।
সুইডেনের ক্যারোলিন্সকা ইনস্টিটিউট এক বিবৃতিতে ৮০ লাখ সুইডিশ ক্রাউনের (৯৩৩,০০০ ডলার) এই পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করেছে।
প্রতি বছর মেডিসিনে পুরস্কার ঘোষণার মাধ্যমে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়।
ডিনামাইট আবিস্কারক ও ব্যবসায়ী আলফ্রেড নোবেলের উইলবলে ১৯০১ সাল থেকে এই পুরস্কার দেয়া হচ্ছে।
এমবি





