নতুন বছরের প্রথম দিনে নতুনত্ব আনতে ব্যস্ত সবাই। নতুন বছরে বড় সিদ্ধান্ত নিয়ে নিল অস্ট্রেলিয়া। বছরের শুরুর দিনই নতুন ধরনের জাতীয় সংগীত গাইতে যাচ্ছে দেশটির জনগণ।
বিগত বছরের শেষ দিনে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন জাতীয় সংগীতে পরিবর্তনের ঘোষণা দেন। আজ থেকে পরিবর্তিত জাতীয় সংগীত গেয়ে ২০২১ সাল শুরু করবেন অস্ট্রেলিয়ার বাসিন্দারা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে দেশটির জাতীয় সংগীতে। অতীত তুলে ধরা হয়েছে এখন। যুক্ত করা হয়েছে আদিবাসীদের দীর্ঘ ইতিহাস। এখন থেকে অস্ট্রেলিয়াকে আর ‘নবীন এবং মুক্ত’ উল্লেখ করা হবে না। বরং থাকবে অস্ট্রেলিয়া ‘এক এবং মুক্ত’।
অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যমের খবর, দেশটির প্রধানমন্ত্রীর জাতীয় সংগীত পরিবর্তনের ঘোষণা আকস্মিক হলেও বিষয়টিকে সরকারের বিভিন্ন স্তরসহ জনগণ স্বাগত জানিয়েছে। এতে দেশটির দীর্ঘ দেশীয় ইতিহাসের প্রতিফলন ঘটছে বলে জনগণ খুশি ও উচ্ছ্বসিত।
এমবি





