ফিলিপাইনের মধ্যাঞ্চলে সোমবার ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। দেশটির ভূকম্পনবিদরা একথা জানিয়েছেন।

তবে এই প্রাকৃতিক দুর্যোগে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত সপ্তাহের বড় ধরনের ভূমিকম্পের পর স্থানীয়রা ক্ষয়ক্ষতি কাটিয়ে না উঠতেই সর্বশেষ ভূমিকম্পটি আঘাত হানল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি ওরমোক দ্বীপের কাছে লেইতে দ্বীপে আঘাত হেনেছে। এখানে প্রায় ২ লাখ লোকের বাস। স্থানীয় সময় সকাল ৯টা ৪১ মিনিটে ১২ দশমিক ৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

এর আগে বৃহস্পতিবার অঞ্চলটিতে ৬ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে দুই জনের মৃত্যু ও ৭২ জন আহত হয়। এএফপি।
জেড