কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো বিরল নজির দেখিয়েছেন। সাধারণত সংবাদ সম্মেলনে কোন প্রশ্নের জবাব দেন না তিনি।
কিন্তু এই সংবাদ সম্মেলনে তাকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে দেখা গেছে।

তিনি বলেছেন, কিউবার উপরে যুক্তরাষ্ট্র যে বাণিজ্যিক অবরোধ আরোপ করে রেখেছে তা পুরোপুরি তুলে নিতে হবে।

অন্যদিকে বারাক ওবামা সংবাদ সম্মেলনে বলেছেন, কিউবাকে তাদের দেশে রাজনৈতিক সংস্কার এবং মানবাধিকার পরিস্থিতির উন্নতি করতে হবে তাহলেই উঠবে অবরোধ।

তবে, ঠিক কবে থেকে কিউবার উপর থেকে অবরোধ উঠে যেতে পারে এই বিষয়ে কোন ইঙ্গিত দেননি বারাক ওবামা।

প্রেসিডেন্ট কাস্ত্রো এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ এনেছেন।

তিনি বরং যুক্তরাষ্ট্রকে স্বাস্থ্যসেবা ও শিক্ষায় কিউবার কাছ থেকে শিক্ষা নিতে বলেছেন।

এক পর্যায়ে বেশ হঠাৎ করেই সংবাদ সম্মেলন থামিয়ে দেন রাউল কাস্ত্রো।

এসব কিছুতে ঠিক কিসের ইঙ্গিত রয়েছে তা বোঝা না গেলেও কিউবা ও মার্কিন নেতার হাত মেলানোর বিরল দৃশ্যকে একটি ঐতিহাসিক বিষয় বলেই ধরা হচ্ছে।

এসএম