ভারতের হাওড়ার একটি রেল স্টেশনে স্বামীর মাথায় রিভলবার ঠেকিয়ে স্ত্রীর সর্বনাশ ঘটিয়েছে তিন যুবক। বৃহস্পতিবার মৌড়িগ্রাম স্টেশনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে কলকাতা যাওয়ার শেষ ট্রেন ধরতে ওই স্টেশনে যান তরুণ দম্পতি। ট্রেন না পাওয়ায় তারা নিরাপদ আশ্রয় ভেবে ভোরের ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মেই থেকে যান। এর কিছুক্ষণ পরই তিন যুবক তাদের কাছে আসে। স্বামীর মাথায় রিভলভার ঠেকিয়ে স্টেশনের পাশে নিয়ে চোখের সামনে স্ত্রীকে ধর্ষণ করে তারা।
ওরা চলে গেলে তিনি স্ত্রীকে কাঁধে করে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে নিয়ে যান। ভোরবেলা আরপিএফের জওয়ানরা আসলে তাদের জানান। এর পরেই রেল পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।
বৃহস্পতিবার ভারতে রেল বাজেট পেশকালে রেলমন্ত্রী নারীদের নিরাপত্তায় বিশেষ জোর দেয়ার কথা ঘোষণা করেন। সেই রাতেই রেল স্টেশনে এমন অঘটনে সেখানে সমালেচনার ঝড় উঠেছে। সূত্র : আনন্দবাজার।
কেএইচ





