পরিবেশ বাঁচানো ও জ্বালানি খরচ কমানো সহ অন্যান্য কারণে ইউরোপের শহরগুলোতে দিন দিন ‘সবুজ জ্বালানি’-র ব্যবহার বাড়ছে৷
[b][img]http://www.timenewsbd.com/contents/public/201402/1393127590.jpg[/img]
[/b]
[b]বিশুদ্ধ বাতাসের শহর স্টকহোম[/b]
সুইডেনের রাজধানী স্টকহোমে চলাচলরত যানবাহনের প্রায় ৭৫ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে৷ এছাড়া ‘যানজট কর’ এড়াতে অনেক মালিক নিজের গাড়ি ছেড়ে গণপরিবহণ ব্যবহার করছেন৷ ফলে ইউরোপের অন্যতম বিশুদ্ধ বাতাসের শহর এখন স্টকহোম৷
[b][img]http://www.timenewsbd.com/contents/public/201402/1393127619.jpg[/img]
কার্বন নিরপেক্ষ শহর[/b]
নির্ধারিত সময়ের এক বছর আগেই ইউরোপের প্রথম কার্বন নিরপেক্ষ শহর হয়ে গেছে ইটালির ‘সিয়েনা’৷ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বায়োমাস ও জিওথার্মাল উৎস থেকে উৎপাদিত জ্বালানির ব্যবহার বাড়িয়ে এবং বন রক্ষা করে লক্ষ্যে পৌঁছে গেছে সিয়েনা৷
[b]হাইড্রোজেন বাস[/b]
অবস্থানের কারণে আইসল্যান্ডের রাজধানী রেইকইয়াভিকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো সম্ভব৷ এই সুবিধা কাজে লাগিয়ে ২০৫০ সালের মধ্যে পুরো শহরকে জীবাশ্ম জ্বালানিমুক্ত করার পরিকল্পনা করা হয়েছে৷ এখনই সেখানকার গণপরিবহণে হাইড্রোজেন ব্যবহার করা হচ্ছে৷ আর শহরের প্রায় ৯০ শতাংশ ভবনে জিওথার্মাল উৎস থেকে উৎপাদিত জ্বালানির ব্যবহার হচ্ছে৷
[b][img]http://www.timenewsbd.com/contents/public/201402/1393127645.jpg[/img]
[/b]
[b]নঁতে ট্রাম[/b]
ফ্রান্সের ষষ্ঠ বৃহত্তম শহর নঁতে বায়ু দূষণ ও কার্বন ডাই অক্সাইড নির্গমন কমাতে স্ট্রিটকার (ট্রাম) চলাচল চালু করা হয়েছে৷
[b][img]http://www.timenewsbd.com/contents/public/201402/1393127817.jpg[/img]
[/b]
[b]সবুজের সমাহার[/b]
লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়ুসে দিন দিন পরিবহণের সংখ্যা বাড়ছে৷ কিন্তু তারপরও সেই শহরের বাতাস ইউরোপের অন্য অনেক শহরের চেয়ে ভাল৷ এর কারণ শহরকে ঘিরে রয়েছে বড় বন, বাগান আর পার্ক৷ রাজনীতিবিদরা সেগুলো টিকিয়ে রাখতে বদ্ধপরিকর৷
[b][img]http://www.timenewsbd.com/contents/public/201402/1393127842.jpg[/img]
[/b]
[b]আবর্জনা দিয়ে ঘর গরম[/b]
ইংল্যান্ডের ডিডকট শহরের বাসিন্দারা নিজেদের আবর্জনা দিয়ে গ্যাস উৎপাদন করেন, সেটা দিয়ে ঘর গরম রাখে৷
[b][img]http://www.timenewsbd.com/contents/public/201402/1393127923.jpg[/img]
[/b]
[b]বৃষ্টির পানি ধরে রাখা[/b]
বার্লিনের কেন্দ্রে একটি অংশে বৃষ্টির পানি ধরে রেখে পরে সেগুলো কাজে লাগানোর ব্যবস্থা করা হয়েছে৷ এই পানি আশেপাশের ভবনগুলোর টয়লেটে ও অগ্নিনির্বাপক সংস্থায় ব্যবহার করা হয়৷
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
আন্তর্জাতিক
ইউরোপের সবুজ শহর
পরিবেশ বাঁচানো ও জ্বালানি খরচ কমানো সহ অন্যান্য কারণে ইউরোপের শহরগুলোতে দিন দিন ‘সবুজ জ্বালানি’-র ব্যবহার বাড়ছে৷ সুইডেনের রাজধানী স্টকহোমে চলাচলরত যানবাহনের প্রায় ৭৫ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে৷ এছাড়া ‘যানজট কর’ এড়াতে অনেক মালিক নিজের গাড়ি ছেড়ে গণপরিবহণ ব্যবহার করছেন৷ ফলে ইউরোপের অন্যতম বিশুদ্ধ বাতাসের শহর এখন স্টকহোম৷ নির্ধারিত সময়ের এক বছর আগেই ইউরোপের প্রথম কার্বন নিরপেক্ষ শহর হয়ে গেছে ইটালির ‘সিয়েনা’৷ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বায়োমাস ও জিওথার্মাল উৎস থেকে উৎপাদিত জ্বালানির ব্যবহার বাড়িয়ে এবং বন রক্ষা করে লক্ষ্যে পৌঁছে গেছে সিয়েনা৷





