ঘুষ নেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্টকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। মঙ্গলবার তাকে এ দণ্ড দেয়া হয় বলে জানিয়েছে বিবিসি।
ওলমার্টের মুখপাত্র জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করা হবে। গ্রেফতারি পরোয়ানা জারির আগে জামিন আবেদন করবেন ওলমার্ট। আদালতের কাছে ওলমার্টকে কমিউনিটি সার্ভিস দেয়ার আবেদন জানিয়েছেন তার আইনজীবী।
৬৮ বছর বয়সী ইসরাইলের সাবেক এই সরকার প্রধানের বিরুদ্ধে অভিযোগ, তিনি যখন ইসরাইল অধিকৃত জেরুজালেমের মেয়র ছিলেন তখন একটি রিয়েল এস্টেট কোম্পানির কাছ থেকে ঘুষ নিয়েছিলেন।
ওলমার্টই হতে যাচ্ছেন ইসরাইলের প্রথম প্রধানমন্ত্রী, যার জেল কাটতে হতে পারে। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ
[/b]