আঠারো তম সার্ক শীর্ষ সম্মেলনে বিদ্যুৎ বিষয়ক চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার ব্যাপারে এখনও আশাবাদী বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় নেপালের রাজধানী কাঠমান্ডুর হোলেট সল্টটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তবে কিসের ভিত্তিতে বিদ্যুৎ সহযোগীতা চুক্তির ব্যাপারে তিনি আশাবাদী জানতে চাইলে মন্ত্রী বিস্তারিত কিছু বলেন নি।
এছাড়া আগামীকাল বুধবার থেকে শুরু হওয়া সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের সহযোগীতার অনেক বিষয়ে আলোচনা থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
জেআই





