আফ্রিকার সাহারা মরুভূমির ধূলিতে আক্রান্ত হয়েছে ব্রিটেন। সাহারা থেকে বহুদূরে অবস্থিত হলেও আশ্চর্যজনকভাবে তাতে আক্রান্ত হয়েছে দেশটি। বুধবার এ খবর জানিয়েছে মেইল অনলাইন।
সাহারার ধূলি মেঘের আকারে, বিষাক্ত বাতাস হয়ে ঢুকেছে ব্রিটেনের আকাশে। এর ফলে ব্রিটেনের অনেক এলাকার আবহাওয়াতেই বিপর্যয় দেখা দিয়েছে। বিশেষ করে শ্বাসকষ্টের রোগীরা এতে বেশি আক্রান্ত হচ্ছেন। তাদেরকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরুতে নিষেধ করা হয়েছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1396439024.jpg[/img]
বিশেষ করে ইংল্যান্ডের সাউথ কোস্ট, পশ্চিমাঞ্চল, মিডল্যান্ড ও সাউথ ওয়েলস এই ধূলিমেঘ দ্বারা বেশি আক্রান্ত।
এ কারণে ব্রিটেনের প্রায় ৫০ লাখ শ্বাসকষ্টের রোগীকে সাবধানে থাকতে বলা হয়েছে। বিশেষ করে বয়স্ক ও শিশুদের ফুসফুস ও হার্টে সমস্যা দেখা দিতে পারে এই ধূলিযুক্ত মেঘের কারণে। সূত্র: মেইল অনলাইন
[b]ঢাকা, ০২ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
সাহারার ধূলিতে আচ্ছন্ন ইংল্যান্ডের আকাশ
আফ্রিকার সাহারা মরুভূমির ধূলিতে আক্রান্ত হয়েছে ব্রিটেন। সাহারা থেকে বহুদূরে অবস্থিত হলেও আশ্চর্যজনকভাবে তাতে আক্রান্ত হয়েছে দেশটি। বুধবার এ খবর জানিয়েছে মেইল অনলাইন। সাহারার ধূলি মেঘের আকারে, বিষাক্ত বাতাস হয়ে ঢুকেছে ব্রিটেনের আকাশে।





