ভারতের রাজধানী দিল্লিতে প্রতিদিন ছয়জন নারী ধর্ষণ ও ১৪ জন নির্যাতনের শিকার হন। এ বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত, এই চার মাসের থানায় আসা মামলার পরিসংখ্যান থেকে দিল্লি পুলিশ এ তথ্য দিয়েছে। পুলিশের দেওয়া তথ্য মতে, এই শহর নারীদের জন্য নিরাপদ নয়। তবে এ ক্ষেত্রে পুলিশের দাবি তারা শতকরা ৯০ শতাংশ মামলা নিষ্পতি করেছেন এবং অনেক অপরাধীকে আইনের আওতায় এনেছেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দিল্লির বিভিন্ন থানায় ৬১৬টি ধর্ষণের এবং এক হাজার ৩৩৬টি নির্যাতনের মামলা হয়েছে। গত বছরের তুলনার এবার ধর্ষণের মামলা বেড়েছে ৩৬ শতাংশ। গতবছরে প্রথম চার মাসে এ সংখ্যা ছিল ৪৫০। দিল্লির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ শাখা) অশোক চাঁদ বলেন, নারীর ওপর নির্যাতনের মামলার ক্ষেত্রে পুলিশের কঠোর অবস্থানের কারণেই থানায় মামলা বাড়ছে। ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে ২৩ বছর বয়সী মেডিকেলের এক ছাত্রী চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন। এর ১৩ দিন পর ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ মর্মান্তিক ঘটনার পর দিল্লিসহ দেশটির বিভিন্ন স্থানে ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয় ওঠে সাধারণ মানুষ। এরপরেই দিল্লি পুলিশ অবস্থার উন্নতির জন্য নানা পদক্ষেপ হাতে নেয়। এ জন্য পুলিশ নারী ও শিশু নির্যাতন রোধে নতুন একটি বিশেষ ইউনিট গঠন করেছে। এরা নারীদের সচেতন করাসহ স্কুল-কলেজের ছাত্রীদের আত্মরক্ষার নানা কৌশল শেখাচ্ছে। তারা একটি ফোন নম্বর খুলেছে, যেখানে যে কেউ ফোন করে পুলিশের সহায়তাও চাইতে পারে। [b]ঢাকা, ২৭মে(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
আন্তর্জাতিক
দিল্লিতে প্রতিদিন ধর্ষিতা হয় ৬ জন!
ভারতের রাজধানী দিল্লিতে প্রতিদিন ছয়জন নারী ধর্ষণ ও ১৪ জন নির্যাতনের শিকার হন। এ বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত, এই চার মাসের থানায় আসা মামলার পরিসংখ্যান থেকে দিল্লি পুলিশ এ তথ্য দিয়েছে। পুলিশের





