দশ বছরের এক মেয়ে চাকরির জন্য মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার কাছে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছে। তবে চাকরিটা তার জন্য নয়, তার বাবার জন্য। সংবাদ মাধ্যম এপির বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
চারলোট বেল নামের এই মেয়েটি জানিয়েছে, তার বাবা কয়েক বছর ধরে বেকার। তার বাবা ২০১২ সালে ওবামার প্রেসিডেন্ট পদের প্রদিদ্বন্দ্বিতার ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।
ফার্স্ট লেডি মিশেল ওবামা 'হোয়াইট হাউজেস টেক আওয়ার ডটার্স এন্ড সন্স টু ওয়ার্ক ডে' নামক একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে মূলত ওবামার প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের ছেলে-মেয়েদের প্রশ্নোত্তর পর্ব ছিল। সেখানেই সিভিটি মিশেলের হাতে জমা দেন চারলোট।
সিভিটি পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন মিশেল। তিনি সিভিটি গ্রহণ করেছেন। এরপর তিনি অন্য ছেলে-মেয়েদের প্রতি বলেন, 'চারলোট তার বাবার জন্য কিছু করতে চেয়েছে।'
চারলোটের মা জানিয়েছেন, গত সপ্তাহে তারা ঘরোয়া পরিবেশে বিষয়টি (চারলোটের বাবার চাকরি হারানো) নিয়ে আলোচনা করছিলেন। এমন সময় মজা করেই তারা বলছিলেন, মিশেল ওবামার কাছে সিভি দিলে কেমন হয়! কিন্তু এই বিষয়টি শুনে 'গুরুত্বের সাথেই' নিয়েছে তাদের মেয়ে চারলোট। আর সেই দায়িত্বটাই সে পালন করেছে! সূত্র: বিবিসি
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
মার্কিন ফার্স্টলেডির কাছে চাকরির জন্য সিভি!
দশ বছরের এক মেয়ে চাকরির জন্য মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার কাছে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছে। তবে চাকরিটা তার জন্য নয়, তার বাবার জন্য। সংবাদ মাধ্যম এপির বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।





