ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধারা দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর রাদ্দার নিয়ন্ত্রণ নিয়েছে। আল-কায়েদা সদস্যদের হটিয়ে দিয়ে তারা শহরটির দখল নিয়েছে।

আনসারুল্লাহর শীর্ষস্থানীয় নেতা আলি কাহুম জানিয়েছেন, মিত্র গোষ্ঠীগুলোর সমর্থনে রাদ্দা শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণ করছে আনসারুল্লাহ যোদ্ধারা।

আনসারুল্লাহ বলেছে, ইয়েমেনের সেনাবাহিনী সন্ত্রাস বিধ্বস্ত শহরটিতে শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হলে তাদের যোদ্ধারা সেখান থেকে সরে যাবে। ২০১২ সালে আল-কায়েদা এ শহরটি দখল করেছিল।

এদিকে, ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি দেশটির নিরাপত্তা পুনরুদ্ধারে হুথি নামে পরিচিত আনসারুল্লাহ যোদ্ধাদের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন।

ইআর