সোনাগাছির যৌনপল্লিতে বৃহস্পতিবার উদ্ধার হলো কর ফাঁকি দেওয়া কালো টাকা। কর ফাঁকি দিয়ে সোনাগাছি এলাকায় বিভিন্ন বাড়ি থেকে আয় করা কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে লোকসভা নির্বাচনের কাজে।
কর ফাঁকি দিয়ে সোনাগাছি এলাকায় বিভিন্ন বাড়ি থেকে আয় করা কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে লোকসভা নির্বাচনের কাজে।
বৃহস্পতিবার সোনাগাছির যৌনপল্লিতে উদ্ধার হয় কর ফাঁকি দেওয়া কালো টাকা।
গোপন সূত্র অনুসারে তদন্তে নেমে বৃহস্পতিবার ওই এলাকার ১০টি বাড়িতে অভিযান চালায় আয়কর বিভাগ ও কমিশনের খরচ সংক্রান্ত নজরদারি কমিটি। ৪০ জনের একটি বিশেষ দল ১০৩টি বাড়িতে হানা দেয়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নগদ দেড় কোটি টাকাসহ বিপুল পরিমাণ হিসাব বহির্ভুত সম্পত্তি।
এসব বাড়িগুলোর ভাড়া বাবদ মালিককে দিতে হয় ২৫ থেকে ৩৫ লাখ টাকা। বাড়ি ভাড়া ছাড়াও মালিকেরা বিভিন্নভাবে কয়েক লাখ টাকা উপার্জন করে বলে জানায় সূত্রটি। কিন্তু আয় বাবদ কর দেয় না মালিকেরা। ফলে সোনাগাছির ওই ১০৩টি বাড়ির মালিককে আটক করে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে।
জানা গেছে, বহুতল বাড়ি গুলিতে গড়ে ৩৫ থেকে ৪০টি ঘর আছে, এবং যৌনকর্মীদের বিনা রসিদেই ঘর পিছু মাসিক দিতে হয় ৭০ হাজার থেকে ৩৫ হাজার পর্যন্ত। এইভাবেই চলছে কর ফাঁকির ব্যবস্থা। আয়কর বিভাগের নজিরবিহীন হানায় ছুটছুট রব। তবে কমিশন পরিস্কার জানিয়ে দেন এই ধরনের পদক্ষেপের নিশানায় এই প্রথম সোনাগাছি। তবে উদ্দেশ্য সোনাগাছির যৌনকর্মীরা নন, কেবলমাত্র বাড়ির মালিকেরা।
[b]ঢাকা,৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]