'ডার্টি বম্ব' নামের নতুন পরমাণু বোমা বানানোর দাবি করেছে ইসলামিক স্টেট ( আইএস)। আইএস তাদের নিজস্ব প্রযুক্তিতে এ বোমা বানিয়েছে বলে দাবি করা হয়। সাবেক ব্রিটিশ বিস্ফোরক বিশেষজ্ঞ হুমায়ুন তারিক বর্তমানে আইএস'র হয়ে এ বোমা বানিয়েছেন তা জানানো হয়।
প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় উপাদান মিশিয়ে 'ডার্টি বম্ব' তৈরি করা হয়। বিস্ফোরণের মাধ্যমে ব্যাপক এলাকায় তেজস্ক্রিয় উপাদান ছড়িয়ে দিয়ে দীর্ঘমেয়াদি প্রাণঘাতী পরিবেশ তৈরি করাই এ বোমার লক্ষ্য।
এ জাতীয় পরমাণু অস্ত্র তৈরিতে ইরাকের মসুল বিশ্ববিদ্যালয় থেকে নেয়া ৪০ কিলোগ্রাম ইউরেনিয়াম ব্যবহার করা হয়েছে। গত জুনে ওই ইউরেনিয়াম আইএস'র হস্তগত হয়েছিল।
ডার্টি বোমা লন্ডনে বিস্ফোণ ঘটানো হলে কি পরিমাণ ক্ষতি হবে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গর্ব করছে আইএস।
আইএস এর সঙ্গে যোগ দেয়ার জন্য ২০১২ সালে ব্রিটেন ত্যাগ করেছিলেন তিনি এবং বর্তমানে সিরিয়ায় ব্রিটিশ আইএস সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছেন হুমায়ুন তারিক।
এদিকে, গত বছরের আগস্টে সিরিয়ায় হামলা চালানোর সময়ে আইএস রাসায়নিক অস্ত্রও ব্যবহার করেছিল।
ইআর





