জরুরি অবস্থার মেয়াদ আরও তিনমাস বাড়ানোর পক্ষে মত দিয়েছেন তুরস্ক পার্লামেন্ট। মঙ্গলবার আগামী ১৯ জানুয়ারি থেকে আরও তিন মাস জরুরি অবস্থা চলবে বলে সিদ্ধান্ত হয় পার্লামেন্টে ।
দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়গত ১৫ জুলাই এরদোগান বিরোধী ব্যর্থ সেনা অভ্যুত্থানে পর। পরে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয় অক্টোবরে । তৃতীয়বারের মতো মঙ্গলবার ফের জরুরি অবস্থা দীর্ঘায়িত করা হলো।
জরুরি অবস্থা চলাকালে পার্লামেন্টকে পাশ কাটিয়েই নতুন আইন পাশ করতে পারে সরকার। এ সময়ে প্রয়োজন মনে করলে নাগরিক অধিকার এবং রাজনৈতিক স্বাধীনতা সীমিত ও স্থগিত করার সুযোগ রয়েছে।
নাজিব





