করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত সাবেক ভারতীয় প্রেসিডেন্ট প্রনব মুখার্জীর অবস্থার অবনতি হয়েছে।
ভারতের রাজধানী দিল্লির যে সামরিক হাসপাতালে সাবেক প্রেসিডেন্ট প্রনব মুখার্জীর চিকিৎসা চলছে, সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে, খবর বিবিসি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তার ফুসফুসে সংক্রমণের লক্ষণ দেখা যাচ্ছে। তাকে এখন ভেন্টিলেটরে রাখা হয়েছে। একদল বিশেষজ্ঞ চিকিৎসক তার চিকিৎসা করছেন।
সাবেক প্রেসিডেন্ট প্রনব মুখার্জীর করোনাভাইরাস ধরা পড়ে গত ১০ আগস্ট। তারপর থেকেই তিনি হাসপাতালে আছেন।
প্রণব মুখার্জির বয়স প্রায় ৮৬ বছর। তিনি ভারতের রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করেন ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত।
এমবি





