[b]কায়রো:[/b] মিশরের রাজধানী কায়রোতে মঙ্গলবার বন্দুকধারীদের গুলিতে পুলিশের এক জেনারেল নিহত হয়েছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারি হিসেবেও নিয়োজিত ছিলেন।
আল কায়েদার সহযোগী সংগঠন আনসার বেইত আল-মাকদিস এ হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেছে।
মিশরের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসিকে আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়তে তার নেতৃত্বাধীন শীর্ষ সামরিক পরিষদ সমর্থন দেয়ার একদিন পরই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।
নিরাপত্তা কর্মকর্তারা জানান,পুলিশ জেনারেল মুহাম্মদ সাঈদ তার পশ্চিম কায়রোর বাসা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই সোটরসাইকেল আরোহী বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। তিনি মাথায় ও বুকে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাইদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারিগরি বিভাগের প্রধান ছিলেন। সূত্র: এএফপি
[b]ঢাকা, ২৮ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ[/b]