টেক্সাস টেক ইউনিভার্সিটিতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পুলিশ অফিসার নিহত হয়েছেন।

ক্যাম্পাসের মধ্যে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে বন্দুকধারী। স্থানীয় সময় সোমবার রাতে এ ঘটনা ঘটে। হামলাকারীদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। খবর ভয়েস অব আমেরিকা।

এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে ওই পুলিশ অফিসারের। বন্ধ করে দেয়া হয়েছে ইউনিভার্সিটির সমস্ত রাস্তা। হামলাকারীরা ভেতরেই আত্মগোপন করে রয়েছে। তাদের খোঁজতে শুরু হয়েছে তল্লাশি।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে হামলাকারীদের মধ্যে একজনকে চিহ্নিত করা গেয়েছে। জানা গেয়েছে, আনুমানিক ৬ ফুট লম্বা, ১৪০ পাউন্ড ওজন, লাল চুল ও নীল চোখের এক ব্যক্তি গুলি চালিয়েছে।

হামলাকারীরা সংখ্যায় এক নাকি একাধিক ছিল সেই বিষয়ে এখনও কোন স্পষ্ট তথ্য দিতে পারেনি স্থানীয় প্রশাসন।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১১ সেপ্টেম্বর টেক্সাস অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর হামলায় নিহত হয়েছিল সাতজন। পরে পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছিল।

এএস