বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সিয়েরা লিয়নকে এবোলা সংক্রমণ মুক্ত বলে ঘোষণা করেছে।

ডাব্লিওএইচওর কর্মকর্তারা গতকাল এই ঘোষণা দেন। তাঁরা, গত সেপ্টেম্বর মাস থেকে দেশটিতে কোন এবোলা রোগীর সন্ধান পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন।

গত বছর মার্চ মাস থেকে, লাইবেরিয়া, সিয়েরা লিয়ন এবং গিনিতে এই প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাব আরম্ভ হয়। সংস্থাটি, উক্ত তিনটি দেশে ২৮ হাজারের বেশী লোকজন সংক্রমিত হন বলে জানায়। এর মধ্যে ১১ হাজারের বেশী লোক প্রাণ হারান।

সিয়েরা লিয়নে এবোলায় সংক্রমিত রোগীদের প্রায় অর্ধেক নিশ্চিত করা হয়। এঁদের মধ্যে ৩হাজার ৯শর বেশী লোক প্রাণ হারান।

সংক্রমণ রোধের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে চলতি বছর জানুয়ারি মাস থেকে রোগীর সংখ্যা হ্রাস পাওয়া আরম্ভ হয়।

এসএইচ