দক্ষিণ কোরিয়ার ডুবে যাওয়া ফেরির মালিক ধনকুবের ইও বাইয়ুং-উনের (৭৩) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ এ তথ্য জানিয়েছে। ফেরিডুবির পরপরই তিনি নিখোঁজ হয়েছিলেন।

সিওল নামের ওই ফেরিডুবির ঘটনায় কমপক্ষে ৩০০ জন নিহত হয়েছিলেন। নিহতদের অধিকাংশই ছিলেন শিক্ষা সফরে যাওয়া একটি স্কুলের শিক্ষার্থী ও তাদের শিক্ষক।

ফেরিটির পরিচালক চংহাজিন মেরিন কোম্পানির প্রধান ছিলেন বাইয়ুং-উন নামের ৭৩ বছর বয়সী কোটিপতি এই ব্যবসায়ী। বাইয়ুং-উনের তথ্য দেওয়ার জন্য ৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।

ফেরিডুবির ঘটনায় অবহেলা ও অর্থ আত্মসাতের অভিযোগে বাইয়ুং-উনকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল দক্ষিণ কোরিয়ার পুলিশ প্রশাসন। রিডুবির ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল দেশটির সরকার।

উল্লেখ্য, গত মাসে ফেরির ক্যাপ্টেন,ক্রু ও চংহাজিন মেরিন কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে দুটি পৃথক মামলার বিচার শুরু হয়েছে। সূত্র : বিবিসি

ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই