ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে আত্মঘাতী হামলার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ২২ জনকে আটক করেছে তুর্কি কর্তৃপক্ষ।
তুরস্কের কর্মকর্তারা বৃহস্পতিবার সিএনএনকে জানান, ইস্তাম্বুল থেকে ১৩ জনকে এবং উপকূলীয় শহর ইজমির থেকে ৯ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে তিনজন বিদেশি নাগরিক।
কর্মকর্তারা জানান, মঙ্গলবারের আত্মঘাতী তিন হামলারকারীর জাতীয়তা নিশ্চিত হয়েছে তুরস্ক। এরা রাশিয়া, উজবেকিস্তান এবং কিরগিরস্তানের নাগরিক।
ইউরোপের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে তুরস্ক বলছে, হামলায় ইসলামিক স্টেটের জড়িত থাকার প্রমাণ মিলেছে।
ওই হামলায় ৪২ জন নিহত এবং প্রায় দেড়শ’ লোক আহত হয়েছে।
এফএফ





