পাকিস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ৯ জন মারা গেছে।
বুধবার পেশোয়ারের নিকটবর্তী বু্দ্ধবিহার এলাকায় এ ঘটনা ঘটে।
পাকিস্তানের ইংরেজী দৈনিক ডনের প্রতিবেদনে বলা হয়েছে, অজ্ঞাত কিছু বন্দুকধারী এক পুলিশ কর্মকর্তার ভাইয়ের বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি করে এবং হাত বোমার বিস্ফোরণ ঘটায়। ফলে, ঘটনাস্থলেই নয় জন মারা যায়। হামলার পর ঘটনাস্থালে পুলিশ চলে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
হামলার আগে নিহতদের প্রত্যেকের হাত ও পা বেঁধে ফেলা হয়েছিল।
পুলিশ কর্মকর্তার নাম জাফর, যিনি কয়েকদিন আগে সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন।
কর্তৃপক্ষ জানায়, মৃতদেহগুলো খাইবার টেকনিক্যাল হাসপাতালে নিয়ে যায় হয়েছে।
হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ করে প্রতিবাদ করেছে এলাকাবাসী।
[b]
ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // টিআই
[/b]
আন্তর্জাতিক
পাকিস্তানে হামলায় নিহত ৯
পাকিস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ৯ জন মারা গেছে। বুধবার পেশোয়ারের নিকটবর্তী বু্দ্ধবিহার এলাকায় এ ঘটনা ঘটে।





