একটি গোপন সামরিক মিশন 'সম্প্রতি' জেমস ফলি-সহ সিরিয়ায় অপহৃত অন্যান্য মার্কিন নাগরিকদের উদ্ধারের 'চেষ্টা' চালিয়েছিল, কিন্তু তাদের এ অভিযান ব্যর্থ হয়।
পেন্টাগন থেকে প্রকাশিত তথ্যে এমনটি জানা যাচ্ছে।
এই তথ্যে এটা স্পষ্ট করে বলা নেই যে নিহত সাংবাদিক জেমস ফলিকে উদ্ধারের জন্যও চেষ্টা হয়েছিল।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বলছেন, যাদেরকে লক্ষ্য করে এই অভিযান তার মধ্যে মি. ফলি-ও ছিলেন।
জেমস ফলির নিহত হবার ঘটনায় রাগত প্রতিক্রিয়া দেখিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। তিনি বলছেন, এই গোষ্ঠীটির যে আদর্শ, একবিংশ শতাব্দীতে তার জায়গা নেই।
ইরাক থেকে ইসলামিক স্টেট বা আইএস জঙ্গিদের উচ্ছেদ করবার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
ওদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, আপাতদৃষ্টিতে হত্যাকারীদের বাচনভঙ্গিতে তাদের ব্রিটেনের নাগরিক বলেই মনে হচ্ছে।
তাদের পরিচয় উদঘাটনের চেষ্টা করছে ব্রিটিশ গোয়েন্দারা। সূত্র: বিবিসি বাংলা।
ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম,টিআই





