সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যোগ দিতে চেয়েছিল দুই জমজ ভাই। কিন্তু তাতে বাধ সাধেন তাদের মা। আর সে কারণে ক্ষুব্ধ দুই ভাই মাকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আর আইএসে যোগ দিতে যাওয়ার পথে ইয়েমেন সীমন্ত থেকে ২০ বছর বয়সী দুই ভাইকে আটক করেছে সৌদি পুলিশ।
রয়টার্স জানায়, গত ২৪ জুন রিয়াদে নিহত হন হাইলা(৬৭) নামের এক নারী। তাঁর জমজ দুই ছেলে খালেদ ও সালেহ আল ওরানির বিরুদ্ধে অভিযোগ তারা তাদের মাকে হত্যা করেছে। দুই ভাই আইএসে যোগ দিতে চায়; কিন্তু এতে বাধা দেন হাইলা। দুই ভাইয়ের হামলার শিকার হয়েছেন তাদের ৭২ বছর বয়সি বাবা ও ২২ বছর বয়সি বড় ভাইও। উভয়ে এখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মানসুর আল-তুর্কি জানান, দুই ভাইয়ের বিরুদ্ধে তাদের মাকে হত্যার অভিযোগ এসেছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।
এমআইএস





