পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ বলেছেন, পাকিস্তান যদি সার্জিক্যাল স্ট্রাইক করে তাহলে ভারত সেটা স্কুলের পাঠ্য বইতে পড়াবে৷ ভারতের কয়েক প্রজন্ম তা মনে রাখবে। তিনি আবারো বলেন, ভারতের 'সার্জিক্যাল স্ট্রাইক' ছিল ভুয়া। তার এই হুমকিতে আলোড়ন ছড়িয়েছে ভারতে৷

বৃহস্পতিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে জির্গা উপজাতির এক অনুষ্ঠানে কড়া ভাষায় ভারতকে হুমকি দেন রাহিল শরিফ৷ তার দাবি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান সেনার অবস্থান অত্যন্ত কঠোর৷জম্মু-কাশ্মিরে উরি সেনা ছাউনিতে হামলার পর নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতীয় কমান্ডোরা সার্জিক্যাল স্ট্রাইক করে বলে দাবি করে৷ ভারতের দাবি মানতে নারাজ পাকিস্তান৷

ভারতের সার্জিক্যাল স্ট্রাইক-কে সাজানো নাটক বলে দাবি করেছেন জেনারেল রাহিল শরিফ৷ তিনি বলেছেন, পাকিস্তানও পালটা ভারতের মাটিতে কমান্ডো অভিযানের ক্ষমতা রাখে৷

 

জেড